এবার এলিফ্যান্ট রোডে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এবার এলিফ্যান্ট রোডে আগুন



বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যেই রাজধানীর এলিফ্যান্ট রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে এলিফ্যান্ট রোডের ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছানোর আগেই ভবনে অবস্থানরতদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে

তবে এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পাশের অপর একটি ভবনে ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় বাঁচতে ভবনের নিচে নামতে চেষ্টা করছেন আটকে পড়া বহু মানুষ।

অনেকে জানালা দিয়ে গ্রিল ধরে জীবনের ঝুঁকি নিয়ে নেমেছেন। আবার অনেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদে অবস্থান নিয়েছেন।



অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন বলে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন।

কোন মন্তব্য নেই