গুগল স্টোরেজে বাড়তি জায়গা বের করবেন যেভাবে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গুগল স্টোরেজে বাড়তি জায়গা বের করবেন যেভাবে



ক্লাউড কম্পিউটিংয়ের যুগে গুগল স্টোরেজ অনেকের ক্ষেত্রেই হার্ড ডিস্কের বিকল্প কাজ করে। ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান নির্বিশেষে গুরুত্বপূর্ণ ফাইল, ডকুমেন্ট ইত্যাদি সংরক্ষণ ও আদান প্রদানের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গুগল ড্রাইভ। তবে এর স্পেস অসীম নয়, ফলে এইক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে।

গুগল তার প্রতিটি গ্রাহককে ডিফল্ট হিসেবে ১৫ গিগাবাইট জায়গা বিনামূল্যে প্রদান করে। যদিও জি-স্যুট অ্যাকাউন্টধারীদের পরিশোধযোগ্য স্পেস দিয়ে থাকে গুগল। তবে জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোজের জন্য সাধারণ গ্রাহকদের এই স্পেস সীমিত। আর দৈনন্দিন কাজেও অনেক জায়গা অপচয় হয় বিভিন্ন ডেটা সংরক্ষণের জন্য। তাই সীমিত এই জায়গা আরও কীভাবে পুনঃব্যবহারযোগ্য এবং বেশি ডেটা সংরক্ষণে কজে লাগানো যায় তার কিছু দরকারি টিপস রায়ান্স নিউজের পাঠকদের জন্য উপস্থাপন করা হল-

অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলুন
মেইল কিংবা ছবি ছাড়াও বেশ কিছু অপ্রয়োজনীয় ফাইল স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নেয় গুগল ড্রাইভে। কাজের অযোগ্য এসব ফাইল ড্রাইভে জায়গা দখল করে একে ভারী করে রাখে। সচেতন গ্রাহক হিসেবে আপনার প্রথম কাজ হবে ড্রাইভের কোটা থেকে অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলা।

এর জন্য-

প্রথমে এই লিংকে গিয়ে ড্রাইভে কোন ফাইল কতটা জায়গা দখল করে রয়েছে তার ধারণা নিয়ে কোন ফাইলটি রাখবেন, আর কোনটি রাখবেন না তা চিহ্নিত করা। ফাইলগুলো বড় থেকে ছোট আকারে উপর থেকে নিচের দিকে সাজানো থাকে।
ড্রাইভে থাকা অ-দরকারী তুলনামূলক ভারী ও বড় ফাইল গুলো মুছে ফেলা
ড্রাইভের উপরে ডান দিকে থাকা গিয়ার আইকন বিশিষ্ট সেটিংস বাটনে ক্লিক করে Settings অপশনের ভেতরে বামদিকে থাকা দ্বিতীয় অপশন Manage App এ যান।
একই পেজে থাকা Recover storage বাটনে ক্লিক করলে ছবি ও ভিডিও সংকুচিত করবে এবং গুগল স্টোরেজ কোটায় থেকে ফাইলগুলো মুছে ফেলবে।


বিদায় বলুন জিমেইল জাঙ্ককে
সাধারণভাবে ইমেইল খুব বেশি জায়গা দখল করে না ঠিক, কিন্তু এর সাথে অ্যাটাচ করা ফাইলগুলো প্রচুর জায়গা দখল করে থাকে। পুরনো যেসব ইমেইল ও অ্যাটাচমেন্টের আর কোন দরকার নেই, সেগুলো মুছে ফেলাই কর্তব্য। কিন্তু কীভাবে বুঝবেন কোন ফাইল বেশি জায়গা নিচ্ছে? দেখে নিন এখান থেকে-

জিমেইল ওয়েবসাইটে গিয়ে উপরের দিকে থাকা সার্চ বক্সে has:attachment larger:10M লিখে সার্চ করুন
সেখান থেকে অপ্রয়োজনীয় ইমেইল মুছে ফেলুন
এরপর Spam Folder খুলে Delete all spam messages now এ ক্লিক করে স্প্যাম মেসেজগুলো মুছে ফেলুন
এবার Trash folder খুলে Empty Trash now সিলেক্ট করে অপ্রয়োজনীয় সব মেইল ঝেড়ে ফেলুন।
এবার অনেকটাই হালকা লাগছে, তাই না?


-দ্যা ভার্জ অবলম্বনে


কোন মন্তব্য নেই