ফেসবুক লাইভে আসছে কঠোর নিয়ম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফেসবুক লাইভে আসছে কঠোর নিয়ম



সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সরাসরি ভিডিও সম্প্রচারে শিগগিরই কঠোর নিয়ম আনতে যাচ্ছে। সম্প্রতি নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার পর শুক্রবার তারা সরাসরি ভিডিও সম্প্রচারে কঠোর নিয়ম আনার বিষয়টি জানিয়েছে। ক্রাইস্টচার্চে হামলায় ফেসবুকের এই সুবিধাটি ব্যবহার করে আক্রমণকারী।

ফেসবুকের চিফ অপারেটিং অফিসার শেরাইল স্যান্ডবার্গ এক অনলাইন পোস্টে বলেন, ‘বহু মানুষ ঠিকঠিক প্রশ্ন তুলেছিল যে ফেসবুকের মতো একটি অনলাইন প্লাটফর্ম কীভাবে এই নারকীয় হত্যাকাণ্ডের ভিডিও লাইভ করতে ব্যবহার করা হয়েছিল।’

‘ফেসবুক সেই সব লোকদের ওপর বাধা আরোপ করছে যারা ইতোমধ্যে লাইভ স্ট্রিমিংয়ে সামাজিক মাধ্যমের কমিউনিটি মান লঙ্ঘন করেছে’- বলেন তিনি।

প্লাটফর্মটি তাদের সফটওয়্যার আপডেট করার জন্য বিনিয়োগ করছে যাতে করে সহিংস ভিডিও বা স্থিরচিত্রগুলো দ্রুতই চিহ্নিত করে ব্যবস্থা নেয়া যায়।



স্যান্ডবার্গের মতে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ঘৃণা সৃষ্টিকারী দলগুলোকে চিহ্নিতকরণে এবং সেসব সরিয়ে ফেলতে সামাজিক মাধ্যমটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে। এসব গ্রুপকে ফেসবুক সার্ভিস থেকে বাতিল করা হবে।

সারা দুনিয়ার সরকারগুলোর তরফ থেকে চাপের মধ্যে ফেসবুক মেশিন লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর জোর দিচ্ছে।

কোন মন্তব্য নেই