বনানীতে আবারও আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বনানীতে আবারও আগুন


রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের রেশ কেটে যেতে না যেতেই ফের বনানীর আরেকটি ফ্ল্যাট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২৩ নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির চারতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার পর বাড়ির আশপাশে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়েছে।‘আস্থা’ নামের বাড়িটিতে যে ফ্ল্যাটে আগুন লেগেছে, সেটির মালিক আখতার হোসেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে, ফ্ল্যাটের বাসিন্দা এবং স্থানীয়দের বালতিতে করে পানি ঢেলে আগুন নেভাতে দেখা গেছে।
ওই ভবনের বাসিন্দারা নিরাপদে নেমে এসেছেন। ভবনের চার তলায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ বলেন, আমার সেখানে যাওয়ার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন।-বিডি২৪লাইভ

কোন মন্তব্য নেই