বুধবার বসছে আরও একটি স্প্যান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বুধবার বসছে আরও একটি স্প্যান



মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর আরেকটি স্প্যান বসছে আগামীকাল (বুধবার)। মাওয়া প্রান্তে স্থায়ীভাবে বসানো প্রথম স্প্যান হবে এটি। এটি সেতুর সবচেয়ে জটিল ও চ্যালেঞ্জিং স্পেন বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

আমাদের সংবাদদতা জানিয়েছেন, বুধবার ৩-এ স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর ১৫০০ মিটার বা দেড় কিলোমিটার। তবে তিনটি ভিন্ন মডিউলে বসানোর কারণে আপাতত স্প্যানগুলো বিচ্ছিন্নভাবে দৃশ্যমান থাকবে।

এর আগে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পিয়ার-৬ ও ৭ এর কাজটি সবচেয়ে বেশি কঠিন ও চ্যালেঞ্জিং। এ দুটি জটিল পিয়ারসহ পিয়ার উঠানোর সমাধান বের করতে প্রায় এক বছর কাজ পিছিয়েছিল।



যদিও মাওয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর পিলারে অস্থায়ীভাবে একটি স্প্যান বসানো আছে। স্প্যান ৩-এ বসানো হবে ১৩ ও ১৪ নম্বর পিলারে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কোন মন্তব্য নেই