‘ভাত দে, কাজ দে, না হয় হকারদের ফুটপাতে বসতে দে’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ভাত দে, কাজ দে, না হয় হকারদের ফুটপাতে বসতে দে’



পুনর্বাসন না করে মতিঝিল এলাকা থেকে উচ্ছেদের প্রতিবাদে শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন হকাররা। বুধবার বেলা ১১টার পর থেকে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
এসময় তাদের, ‘ভাত দে, কাজ দে, না হয় হকারদের ফুটপাতে বসতে দে’ বলে স্লোগান দিতে শোনা যায়।
রাস্তায় অবস্থান নিয়েছেন হকাররাহকারদের দাবি, তাদেরকে আবার রাস্তায় বসতে দিতে হবে। উচ্ছেদের পর তাদের কোনও কাজ নেই। সংসারের খরচ চালাতে পারছেন না।
রফিক নামে একজন হকার বলেন, ‘আমাদের পুর্বাসনের কোনও ব্যবস্থা না করেই তুলে দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে অবস্থান করছি।’


কোন মন্তব্য নেই