গ্রিনলাইনের পক্ষে লড়বেন না আইনজীবী মতিন খসরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রিনলাইনের পক্ষে লড়বেন না আইনজীবী মতিন খসরু


গ্রিনলাইনের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের মামলায় পক্ষভুক্ত হওয়ার আবেদন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। আবেদনে এই মামলায় পক্ষভুক্ত আবেদন করেছে তারা।

তবে মালিক সমিতির পক্ষে মামলাটি লড়তে রাজি হননি সিনিয়র আইনজীবী আব্দুল মতিন খসরু এমপি।

মঙ্গলবার বেসরকারি একটি টিভি চ্যানেলকে আব্দুল মতিন খসরু বলেন, ‘রাসেল সরকারকে বাস চাপা দিয়ে পা বিচ্ছিনের ঘটনাটি বেদনাদায়। মানসিকভাবে আমি ভিকটিমের পক্ষে। বিবেকের তাড়নায় আমি ক্ষতিপূরণের বিপক্ষে করা আবেদনে দাঁড়াতে পারি না। আমাকে মামলা লড়ার জন্য ফিস দিয়েছিলো। সেটা ফেরত দিয়েছি।’

এর আগে গত ১২ মার্চ রাজধানীর যাত্রাবাড়িতে সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেল সরকারকে দুই সপ্তাহের মধ্যে গ্রিনলাইন কর্তৃপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসাথে, রাসেলের হারানো পায়ের জায়গায় একটি অত্যাধুনিক কৃত্রিম পা লাগিয়ে দিতে গ্রিনলাইন পরিবহনকে নির্দেশ দেয়া হয়।

কোন মন্তব্য নেই