বাড়ির ওপর বিমান বিধ্বস্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাড়ির ওপর বিমান বিধ্বস্ত



উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলটসহ মোট ছয়জন আরোহী নিয়ে একটি ছোট বিমান চিলির দক্ষিণাঞ্চলীয় পুয়ের্তো মন্ট শহরে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে।

রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণের লা পালোমা অ্যারোড্রোমের কাছে স্থানীয় সময় সকাল ১১টার কিছুক্ষণ আগে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

পুয়ের্তো মন্ট শহরের মেয়র হ্যারি জারগেনসেন জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন ওই বিমানে। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর পরই সেখানে ছুটে গেছেন দমকলের কর্মীরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়িটি থেকে আশেপাশের বাড়ি-ঘরে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কাজ করে যাচ্ছেন তারা। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানাতে পারেনি কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই