যৌতুক চাওয়ায় বরের মাথা অর্ধেক ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেন কনেপক্ষের লোকজন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যৌতুক চাওয়ায় বরের মাথা অর্ধেক ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেন কনেপক্ষের লোকজন



বিয়েতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করায় কাল হয়ে দাঁড়িয়েছে বরের। যৌতুক চাওয়ায় বরের মাথা অর্ধেক ন্যাড়া করে ফেরত পাঠিয়ে দেন কনেপক্ষের লোকজন। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের এক তরুণ বিয়ের পাঁচদিন আগে একটি মোটরসাইকেল ও একটি সোনার হার দাবি করেন হবু শ্বশুরের কাছে। বরের এই দাবির পর কনের অভিভাবকরা সময় চেয়ে নেন।
যৌতুক চাওয়ায় অপমানিত পাত্রপক্ষ
তারা জানান, ধীরে ধীরে তার সব দাবি মিটিয়ে দেওয়া হবে। কিন্তু এতে বিশ্বাস করতে রাজি নন বর। মোটরসাইকেল ও সোনার হার না পেলে বিয়ে করবেন না বলে সাফ জানিয়ে দেন। আর এতেই চটে যান বিয়েতে উপস্থিত অতিথিরা। শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।


আর এই ঝামেলার মধ্যেই বিয়েতে উপস্থিত লোকজন যৌতুক চাওয়ার অপরাধে বরকে ধরে ক্ষুর দিয়ে মাথা ন্যাড়া করে দেন। শেষে বরের মাথা অর্ধেক কামিয়ে ফেরত পাঠায় কনে পক্ষের লোকজন।

কোন মন্তব্য নেই