পঞ্চগড়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহ শুরু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পঞ্চগড়ে কৃষি শুমারির তথ্য সংগ্রহ শুরু





“কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে কৃষি শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা পরিসংখান অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিসংখ্যান অফিসে গিয়ে শেষ হয়।



জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহম্মদ, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এরশাদুল হক, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক খালেদ রাশেদুল হাসান খানসহ তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারগণ উপস্থিত ছিলেন।

এর আগে বেলুন উড়িয়ে কৃষি শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

জেলার ৫টি উপজেলায় ১ হাজার ২শ ৯১ জন মাঠ পর্যায়ে তথ্য গণনাকারী ও ১শ ৭২ জন ফিল্ড সুপার ভাইজার কৃষি শুমারি তথ্য সংগ্রহ কাজের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। ৯ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত কৃষি (শস্য, মৎস্য ও প্রানিজ সম্পদ) শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।


কোন মন্তব্য নেই