কাঁচা বাজার উচ্ছে বসবে নদীর ধারে
রাজশাহী নগরীর মাস্টার পাড়ার রাস্তা দখল করে অবৈধ ভাবে নির্মিত ৭০টি দোকান উচ্ছেদ করেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত। পূর্ব ঘোষণা অনুযায়ী রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের নেতৃত্বে শনিবার সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে এই অভিযান শুরু করা হয়। তবে উচ্ছেদ অভিযানকে প্রতিহত করতে নানা ভাবে প্রতিন্ধকতার চেষ্টা করে দখলদারেরা।
এসময় দখরদার ও উচ্ছেদ কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে রাসিক মেয়রের পুনর্বাসনের আশ^াসে কাঁচা বাজার সংশ্লিষ্টদের মাঝে উচ্ছেদ অভিযান নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পাইকারীকাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতারা।
সূত্র মতে, উচ্ছেদ অভিযান চালানো দলটি দুপুর ১২টার পর মাস্টার পাড়া কাঁচা বাচার এলাকায় তাদের অভিযান শুরু করতে গেলে, রাজশাহী মহানগর পাইকারীকাঁচামাল ব্যবসায়ী সমিতির নামে এক দল যুবক সংঘবদ্ধ হয়ে স্লোগান দিয়ে ঘটনাস্থল উত্তপ্ত করার চেষ্টা করে ও অভিযান সংশ্লিষ্টদের নানা ভাবে হুমকী প্রদান করতে থাকে। এসময় অভিযান দলের সাথে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে ও ম্যাজিস্টেটের কাজে বাঁধা দেয়ার অভিযোগে বাপ্পি নামের এক যুবককে আটক করে। একটুপর স্থানীয়রা আবারো একত্রিত হয়ে পুলিশের হেফাজতে থাকা বাপ্পিকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। তবে কোন ভাবেই তারা উচ্ছেদ অভিযানকে বন্ধ করতে পারেনি। শেষ পর্যন্ত কাঁচা বাজার এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা ৭০টি দোকান ভেঙে দেয়া হয়।
এদিকে সাহেব বাজার এলাকায় দখলদারদের বিরুদ্ধে অভিযান কালে ৩৭টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে তিন লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ভাবে সড়ক ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ব্যবসায়ীদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে বাঁধা দেয়ার অভিযোগে এসময় ২২জনকে আটক করা হয়।
রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে প্রতিবন্ধকতা বা হুমকী নতুন কিছু নয়। আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। সাধারণ জনগণ আমাদের সাথে আছে। আমাদের এই অভিযান জনদুর্ভোগ কমানেরা লক্ষে পরিচালনা করছি। রাজশাহীবাসীকে পরিচ্ছন্ন নগরী উপহার দিতে রাজশাহী সিটি করপোরেশন বদ্ধ পরিকর।
এদিকে উচ্ছেদ অভিযানের মাঝে মণিচত্ত্বর এলাকায় এক দল যুবক হ্যান্ড মাইকে স্লোগন দিয়ে জানায়, রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য নগরীর সকল ফুটপাত ব্যবসায়ীরা হরতাল পালন করবে। এসময় তারা বাজার এলকার সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করে।
রাজশাহী কাঁচা বাজার ব্যবসায়ী সংগঠন সমিতির নেতারা রাসকি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে বিকেল সাড়ে তিনটায় এ বিষয়ে আলোচনা করে। আলোচনা শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক ইফতেখার হাসিব খান সাবুসহ জানান, মেয়র আশ^াস দিয়েছেন শিঘ্রই পদ্মা নদীর তীরে (পদ্মা গার্ডেনের পাশে) পুনর্বাসন করা হবে কাঁচামাল ব্যবসায়ীদের। আপাতত স্থাপনা উচ্ছেদের পর মাস্টার পাড়ার একই স্থানে অস্থায়ী ভাবে ব্যবসা করতে পারবে কাঁচামাল ব্যবসায়ীরা। তিনি আরো জানান, হরতালের মতো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি এই সংঠনের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই