ফুলে রঙিন নগর সড়ক
২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রথমবার মেয়র নির্বাচিত হয়েছিলেন এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরবাসী যাকে ভালোবেসে স্বপ্নের ফেরিওয়ালা বলে ডাকেন। বর্তমানেও তিনি রাসিক মেয়র। প্রথমবার নির্বাচিত হয়েই তিনি কোমর বেধে নেমে পড়েন নগর উন্নয়ন ও সৌন্দর্য্যবর্ধনের কাজে। রাজশাহীতে দেশা তথা বিশে^র কাছে তুলে ধরতে শুরু করেন কাজ।
তারই পদক্ষেপ হিসেবে তিনি নগরীর রাস্তাগুলো সাজানোর কাজ শুরু করেন আইল্যান্ডে ফুলের গাছ রোপনের মধ্যে দিয়ে। আজ সেই গাছগুলোতে ফুটেছে নানান ফুল। আর নতুন সাজে সেজেছে রাজশাহী।
রাজশাহী মহানগরীর রাস্তাগুলো দেখলে যেনো মনে হবে ফুল বাগান। আর সেই ফুল বাগানের মধ্যে দিয়ে চলাচল করছে যানবাহন। রাস্তার মাঝে আইল্যান্ডে ফুটে আছে কাঠগোলাপসহ অসংখ্য সুন্দর ফুল।
নগরীর উপশহর এলাকার আমজাদ হোসেন বলেন, রাজশাহীর প্রধান প্রধান রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় মন ভরে যায়। দেশের আর অন্য কোন শহরে এমনটি দেখা যায় না। এটা অনেক ভালোলাগে।
তিনি আরো বলেন, স্বপ্নের ফেরিওয়াল দ্বিতীয়বারের মতো মেয়র হওয়ার পরে রাজশাহী আবার নতুনভাবে সাজতে শুরু করেছে।
রাজশাহীতে চিকিৎসার জন্য আসা চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার লিয়াকত আলী। তিনি বলেন, রাজশাহীতে আসলেই মন ভরে যায়। অনেক সুন্দর রাস্তা। অনেক ভালো পরিবেশ। রাস্তায় এতো সুন্দর ফুল আমি কোথায় দেখিনি।

কোন মন্তব্য নেই