বাংলাদেশকে হেয় করে স্টার স্পোর্টসের বিজ্ঞাপন! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশকে হেয় করে স্টার স্পোর্টসের বিজ্ঞাপন!



ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস নির্মিত একটি বিজ্ঞাপনে বাংলাদেশকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনার ঝড়।
১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বীদের ওই দ্বৈরথ নিয়ে একটি বিজ্ঞাপন নির্মাণ করেছে চ্যানেলটি। সেখানে কৌশলে হেয় করা হয়েছে বাংলাদেশকে।

ওই বিজ্ঞাপনে দেখানো হয় পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাই। আর ভারত তাদের বাবা।



বিজ্ঞাপনটিতে দেখা যায়, বাংলাদেশের জার্সি পরে একজন পাকিস্তান জার্সি পরা এক ব্যক্তিকে বলছে- ভাই সপ্তমবারের মতো বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে যাচ্ছ, শুভকামনা।
তখন পাকিস্তান জার্সি পরা লোকটি বাংলাদেশ জার্সির ব্যক্তিকে বলে—চেষ্টা করতে থাকা উচিত। চেষ্টা করলে একটা সময় জয় আসবেই, এমনটা বাবা বলতো।

তখন পাশ থেকে ভারতের জার্সি পরা আরেকজন বলে ওঠে—আমি এমনটা কখন বলেছি?

বিজ্ঞাপনটিতে ভারতকে পাকিস্তানের পিতা দেখানোর পাশাপাশি বাংলাদেশকেও দেখানো হয়েছে পাকিস্তানের ভাই হিসেবে।



এর আগে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগেও এই ধরনের বিজ্ঞাপন নির্মাণ করে সমালোচনার মুখে পড়েছিল স্টার স্পোর্টস।

এবার আবার এধরনের বিজ্ঞাপনে খোদ ভারতীয়রাই খেপেছে। আকাশ শর্মা নামের একজন লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে বাজে মানের বিজ্ঞাপন এটি।’

নিশিত যোশি লিখেছেন, ‘দুঃখিত, এটা বাজে বিজ্ঞাপন। খেলাটাকে কেবল খেলা হিসেবেই নেন। মাথায় কেন এতো বাজে লেভেলের চিন্তা আসে!’


কোন মন্তব্য নেই