জীবনে প্রথমবার জুতা পেয়ে আনন্দে আত্মহারা উগান্ডার নারী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জীবনে প্রথমবার জুতা পেয়ে আনন্দে আত্মহারা উগান্ডার নারী





জীবনে প্রথমবারে মতো এক জোড়া জুতা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে নাচতে শুরু করেন এক নারী। জীবনে কখনো তিনি জুতা পায়ে দেননি বলে প্রতিবেদনে জানিয়েছে আন্তজার্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়েছে, লরা গ্রিয়ার নামে এক নারী ওই উগান্ডার নারীর পাশ দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন। এমন সময় গাড়ীতে থাকা ওই নারী দেখেন এক মহিলা খালি পায়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তিনি ওই মহিলার পাশে গাড়ি থামান এবং তাকে সাহায্য করতে চান।



এ বিষয়ে লরা নামের ওই নারী বলেন, আমি খালি পায়ে ওই মহিলাকে দেখে আমার ড্রাইভারকে তার কাছে গাড়ি থামাতে বলি এবং এক জোড়া জুতা উপহার তাকে দেই। তিনি জানান, ওই নারীর এর আগে কখনো জুতা ছিল না। ওই নারী জুতা উপহার পাওয়া পর আনন্দে আত্মহারা হয়ে যান। জুতা পরে তিনি আনন্দে নাচতে শুরু করেন।

এমন আনন্দের দৃশ্য দেখে আমার চোখে পানি আসে বলে জানান লরা।


কোন মন্তব্য নেই