গরমের হাত থেকে কুকুরদের বাঁচাতে পথের কুকুরদের জন্য সুইমিং পুল কলকাতায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গরমের হাত থেকে কুকুরদের বাঁচাতে পথের কুকুরদের জন্য সুইমিং পুল কলকাতায়



গরমে নাজেহাল অবস্থা মানুষের। তবে সারমেয়দের অবস্থা কতটা করুণ ভাবুন! তাই গ্রীষ্মের দাবদাহ থেকে যদিবা তাদের সামান্য রেহাই দেওয়া যায়, সেকথা ভেবেই তাদের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করলো বেলেঘাটার মল্লিক পরিবার। বাড়ির ভিতরেই রাস্তার কুকুরদের জন্য এই সুইমিং পুল বানিয়েছেন তারা।



শুধু তাই নয় কুকুরদের থাকার জন্য ঘরেরও ব্যবস্থা করা হয়েছে। সেই ঘরে রয়েছে বিছানা থেকে শুরু করে খাবার জলের পাত্র। সময় মত তাদের জন্য খাবারও পরিবেশন করা হচ্ছে। পথকুকুরদের নিয়ে এমন ভাবনাকে বাস্তবায়িত করতে মল্লিক পরিবারকে সাহায্য করেছে স্থানীয় লোকজনেরাও। ভবিষ্যতে আরও বেশি কুকুরদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে মল্লিক পরিবার।


কোন মন্তব্য নেই