রেলে যুক্ত হচ্ছে আরও ১৫ জেলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেলে যুক্ত হচ্ছে আরও ১৫ জেলা



বর্তমানে দেশের ৪৪ জেলায় রেল যোগাযোগ আছে জানিয়ে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের আরও ১৫ জেলাকে রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা চলছে।রেলসেবার মান উন্নয়নে বর্তমানে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে, নতুন করে আরও কিছু প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের (বাংলাদেশ) এক অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।



নূরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু সেতুর উপর এখন এক লাইনে রেল চলাচল করছে। আমরা সম্পূর্ণ ভিন্ন আরও একটি রেলসেতু বানাতে চাই। এছাড়া ঢাকা টু চট্টগ্রাম ৩০০ কিলোমিটার হাইস্পিড ট্রেন চালুর সমীক্ষা চলছে।

রেলমন্ত্রী আরও বলেন, নতুন মেগা প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর পর্যন্ত রেল যোগাযোগ হবে। সেই সঙ্গে চট্টগ্রাম থেকে রামু হয়ে কক্সবাজার ও রামু থেকে মিয়ানমার সীমান্ত পর্যন্ত রেল সংযোগের চিন্তা রয়েছে।


কোন মন্তব্য নেই