পঞ্চগড়ে বজ্রপাতে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পঞ্চগড়ে বজ্রপাতে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু





পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রাঘাতে রায়হান ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুরি লতাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রায়হান ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে ময়দানদিঘী বিএল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।



পারিবারিক সূত্রে জানা যায়, রায়হান বৃষ্টির সময় ঘর থেকে উঠানে বের হলে হঠাৎ বজ্রাঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকরামুল হক মৃত ঘোষণা করেন।


কোন মন্তব্য নেই