নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে আসছে শাওমি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নতুন ফিটনেস ব্যান্ড নিয়ে আসছে শাওমি





১১ জুন চীনের বাজারে আসছে ‘মি ব্যান্ড ৪’। বাজারে আসার আগেই ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে শাওমি। ফিটনেস ব্যান্ডের এই পণ্যেটি থাকছে রঙিন ডিসপ্লে। ডিভাইসটির দাম পড়বে ২৯ ডলার।

গত বছর বাজারে আসা শাওমির মি ব্যান্ড ৩ ফিটনেস ব্যান্ডে ছিল মোনোক্রোম ওএলইডি ডিসপ্লে। এবার ডিভাইসটির হালনাগাদ সংস্করণে বেশকিছু নতুন ও উন্নত ফিচার মিলবে।

মি ব্যান্ড ৩ ফিটনেস ব্যান্ডের সঙ্গে ডিজাইনে খুব বেশি পার্থক্য না থাকলেও মি ব্যান্ড ৪ এর মূল আকর্ষণ হলো রঙিন ডিসপ্লে।



টিজার ভিডিওতে মি ব্যান্ড ৪-এর বিভিন্ন কালার স্ট্র্যাপ দেখা গেছে। যদিও ফিটনেস ব্যান্ডটির পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন জানা যায়নি। বলা হচ্ছে, নতুন ডিভাইসটিতে আগের সংস্করণের চেয়ে আরো শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির একটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তিসংবলিত সংস্করণও উন্মোচনের পরিকল্পনা রয়েছে।


কোন মন্তব্য নেই