বিয়ের দিন হবু বউয়ের মুখে গালাগালি শুনে বিয়ে ভেস্তে দিল ছেলের বাবা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিয়ের দিন হবু বউয়ের মুখে গালাগালি শুনে বিয়ে ভেস্তে দিল ছেলের বাবা


মেয়ের মুখ থেকে অশ্রাব্য গালাগালি শুনে বিয়ে ভেস্তে দিল ছেলের বাবা। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশবাজার এলাকায়। বাড়ির হবু বউমা রমা রায়ের (২৫) মুখ থেকে অশ্রাব্য ভাষায় গালাগাল শোনার পর ছেলের বাবা তরুণ মাইতি এই সিদ্ধান্ত নেন।




এলাকাসূত্রের খবর ছেলে অনিন্দ্য মাইতির(২৮) দেখেশুনেই রমার বিয়ে ঠিক করেছিলেন তরুণ বাবু। বিয়ের আগে রেজিস্ট্রির দিন ঠিক হয় সোমবার। সেদিনই ফোনেতে ছেলে অনিন্দ্যর সাথে কথা বলছিলেন রমা। ছেলের ফোন লাউডস্পিকারে থাকার দরুণ রমার অশ্রাব্য বাক্য বিনিময় কানে আসে তরুণবাবুর। এমন ধরণের বাক্যালাপের জন্য প্রথমে তিনি নিজের ছেলেকে শাসান, তারপরে সিদ্ধান্ত নেন যে রমার সাথে তিনি এই বিয়ে দেবেন না।

রেজিস্ট্রও বাতিল করেন তিনি। মেয়ের বাড়িতে অভিযোগ জানান যে, তার ছেলে এবং রমা দুজন মিলেই তার নামে অশ্রাব্য ভাষায় গালমন্দ করছিল। অন্যদিকে রমার দাবি, কি শুনতে কি শুনেছেন তরুণবাবু! সে ওনার নামে গালমন্দ মটেই করেনি, বরং অনিন্দ্য এমনটা করায় তাকে থামাচ্ছিল রমাই।

বি:দ্র: এই ঘটনার সত্যতা যাচাই করেনি, একটি দৈনীক পোর্টালের তথ্য মারফত এই প্রতিবেদনটি রচিত।

সূত্র :RVCJ Bong 

কোন মন্তব্য নেই