নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদ আনন্দ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদ আনন্দ





বৃষ্টির বাধা উপেক্ষা করেই ঈদের দ্বিতীয় দিনে নরসিংদী ড্রিম হলিডে পার্কে ভিড় জমান বিনোদনপ্রেমীরা। নানা রাইডে ঈদ আনন্দে মেতে ওঠেন সব বয়সী মানুষ। পদ্মা সেতু ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা।

ব্যস্ত জীবনে ঈদের ছুটি প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটানোর সুবর্ণ সুযোগ। তাইতো শহর থেকে একটু দূরে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ।

একজন বলেন, আমরা বন্ধুদের নিয়ে মুন্সিগঞ্জ থেকে আসছি। সবাই একই রকম টি শার্ট বানিয়েছি। এখানে খুবই মজা করছি। 

আরেকজন বলেন, আমরা খুব মজা করছি। এখানে পুরো পরিবার নিয়ে আসছি।

দিনভর থেমে থেমে বৃষ্টি। তাতে ঈদের আনন্দে ভাটা পড়েনি। বরং বর্ষা হয়ে উঠেছে আনন্দের অনুষঙ্গ।

একজন বলেন, বাচ্চারা তো বৃস্টিতে অনেক ভিজতে চায়, কিন্ত আমরা তো বাসা থেকে বৃষ্টিতে ভিজতে দেই না। তাই এখানে এসে ভিজতে পেরে বাচ্চারা খুবই খুশি হয়েছে।




প্রায় ৩০টি রাইড সম্বলিত এই পার্কের মূল আকর্ষণ পদ্মা সেতুর আদলে তৈরি কর্নার ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের এই প্রতিকৃতি। বাংলাদেশের উন্নয়নের সাথে দেশি- বিদেশি পর্যটকদের পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ বলেও জানালেন পার্কের পরিচালক।

ড্রিম হলিডে পার্কের পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, আমাদের দেশের যে গর্ব সেই গর্বগুলো আমরা এখানে স্থাপন করেছি। এর মধ্যে রয়েছে বঙ্গুবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্ণফুলী র্টানেল,সাথে আছে আমাদের সাবমেরিন। এখানে যে দর্শনার্থী আসে তারা এইগুলো দেখে খুবই অনুপ্রাণিত হয়।

শুক্রবার ভিড় আরো বাড়বে বলে আশা কর্তৃপক্ষের।

কোন মন্তব্য নেই