রাজধানীর ওয়ারী বিভাগের ডিসিকে বরখাস্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীর ওয়ারী বিভাগের ডিসিকে বরখাস্ত



শৃঙ্খলা পরিপন্থী কাজ করায় রাজধানীর ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইব্রাহিম খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে বিভাগের পুলিশ-১ অধিশাখার সচিব মোস্তফা কামাল উদ্দিনের সাক্ষরিত এ আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা সমীচীন মর্মে প্রতীয়মান হওয়ায় এতদ্বারা চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।


আদেশে আরো বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত থাকবেন এবং প্রচলিত বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।

কোন মন্তব্য নেই