এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত? - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত?



নিজস্ব প্রতিবেদক | Times Express 24

ঢাকা: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার সবচেয়ে কম, ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের সম্মিলিত পাসের হার এর চেয়ে কিছুটা বেশি।

বোর্ডভিত্তিক পাসের হার

প্রকাশিত ফল অনুযায়ী, বিভিন্ন শিক্ষা বোর্ডে পাসের হার হলো—

শিক্ষা বোর্ডপাসের হার
ঢাকা৬১.৮০%
রাজশাহী৪৫.০৬%
কুমিল্লা৪৮.০৪%
যশোর৪৪.৯২%
চট্টগ্রাম৫২.০৭%
বরিশাল৪৪.৮৪%
সিলেট৫০.৯০%
দিনাজপুর৪৫.৯৮%
ময়মনসিংহ৫১.৪৪%
কারিগরি৪৯.৪৩%
মাদ্রাসা৬১.০৭%

ফলাফলে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। আর বরিশাল বোর্ডে সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯ দশমিক ৪৩ শতাংশ।

কোন মন্তব্য নেই