ঘূর্ণিঝড় হারিকেনকে পরমাণু বোমা মেরে ঠেকাতে বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার নিজের ‘উদ্ভট জ্ঞানের’ পরিচয় দিয়েছেন। এবার তিনি যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগেই ভয়াবহ ঘূর্ণিঝড় হারিকেনকে পারমাণবিক বোমা মেরে ঠেকাতে দেশটির সেনাবাহিনীকে পরামর্শ দিয়েছেন। এ ধরনের পরামর্শ এর আগে কয়েকবার দিয়েছেন ট্রাম্প।
মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ঘূর্ণিঝড়ের হুমকির বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি। কিন্তু কেন আমরা পারমাণবিক বোমা নিক্ষেপ করছি না? আফ্রিকা উপকূলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়। তারা আটলান্টিক পাড়ি দেয়। এটাকে চূর্ণ-বিচূর্ণ করতে ঘূর্ণিঝড়ের চোখের ভেতরে আমরা একটা বোমা ফেলতে পারি। কেন আমরা তা করতে পারি না।’
বৈঠকে এক কর্মকর্তা প্রেসিডেন্টকে তখন বলেছিলেন, আমরা সম্ভাবনাটি খতিয়ে দেখবো। পরে অন্যান্য কর্মকর্তারাও প্রেসিডেন্টের বক্তব্যটি সম্পর্কে ব্রিফ করেছিলেন। বিষয়টি পরবর্তীতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) স্মারকলিপিতে রেকর্ড করা হয়েছিল।
রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই খবরের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সোমবার ফ্রান্সে জি-সেভেন সম্মেলনে ট্রাম্প এই বিষয়ে মন্তব্য করেছেন। তিনি টুইটে বলেছেন, অ্যাক্সিওসের খবর হাস্যকর। আমি কখনো এমনটা বলিনি। শুধু আরেকটি ফেক নিউজ।
তবে অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকেও একই বিষয় তুলেছেন ট্রাম্প। ২০১৭ সালে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের মেমোতে পারমাণবিক শব্দযুগল ব্যবহার করা হয়েছে।

কোন মন্তব্য নেই