সৌদির রাজধানী রিয়াদে বোমা হামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদির রাজধানী রিয়াদে বোমা হামলা



ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের রাজধানী রিয়াদে বোমা হামলা চালিয়েছে। একটি শক্তিশালী ড্রোনের মাধ্যমে এ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইয়েমেনি সেনারা।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি আজ সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়েমেনে সেনা ড্রোনের মাধ্যমে সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় আকারের অপারেশন চালিয়েছে। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা চালানো হয়। এ হামলায় সামাদ-৩ ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

এ সেনা মুখপাত্র সৌদি বেসামরিক লোকজনকে সতর্ক করে বলেন, তারা যেন সামরিক অবস্থানগুলো থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন। সৌদি আরবে হামলা চালানো তাদের বৈধ অধিকার বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সৌদি আরব ২০১৫ সাল থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনও পাল্টা হামলা চালাচ্ছে এবং গত কয়েক মাস ধরে বিশেষ করে ড্রোন হামলা জোরদার করেছে তারা। আল-জাজিরা ও পার্সটুডে

কোন মন্তব্য নেই