বাঁশির সুর শুনলে গরু বেশি দুধ দেয়! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাঁশির সুর শুনলে গরু বেশি দুধ দেয়!

বাঁশির সুর শুনলে গরু বেশি দুধ দেয়। এবারে এমন দাবি তুললেন ভারতের আসাম রাজ্যের শিলচর বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি দাবি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণ যেভাবে বাঁশিতে সুর তুলতেন সেভাবে বাঁশির সুর উঠলে কয়েক গুন বেশি দুধ দেবে গরু।

আসামের শিলচরে এক অনুষ্ঠানের দিলীপ কুমার পাল বলেন, শ্রী কৃষ্ণের মতো বিশেষ সুরে বাঁশি বাজাতে পারলেই কয়েক গুণ বেশি দুধ দেবে গরু। এটা পুরনো বিজ্ঞান। সেই বিজ্ঞানকেই বর্তমানে ফিরিয়ে আনতে হবে।

তিনি দাবি করেন, আমি বিজ্ঞানী নই, তবে প্রাচীন ভারতের ঐতিহ্য নিয়ে পড়াশুনা করেছি। আর এটা বুঝেছি বাঁশির সুরে গিরু বেশি দুধ দেয়। আজ বিজ্ঞানীরাও এটা বিশ্বাস করতে শুরু করেছেন।

দিলীপ কুমার পালের ওই বক্তব্য ঘিরে ভারতে হইচই পড়ে গেলেও নিজের অবস্থানে অনড় বিজেপির এই বিধায়ক। মঙ্গলবার দিলীপবাবু বলেন, নাচ গানের ইতিবাচক প্রভাবের কথা দর্শকদের জানিয়েছিলাম। এটা তো বিজ্ঞানসম্মত, বাঁশির আওয়াজ শুনলে বেশি দুধ দেয় গরু।, বাঁশির সুরের সঙ্গে গরুর দুধের সম্পর্ক নিয়ে গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা কয়েক বছর আগে গবেষণা করেছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে আসাম রাজ্যের শিলচর বিধানসভা উপ-নির্বাচনে জিতেছিলেন দিলীপকুমার পাল। তার ১৭ মাস পরে প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষমোহন দেবের স্ত্রী বিথিকা দেবকে হারিয়ে তিনি ভোটে জেতেন। পরে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই