লেবাননে ইসরায়েলি ড্রেন ভূপাতিত করলো হিজবুল্লাহ
লেবাননের রাজধানী বৈরুতের আকাশে ইসরায়েলের দু’টি পাইলটবিহীন বিমান বা ড্রোন ভূপাতিত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। দেশটির দক্ষিণ বৈরুতের ধাহয়িয়েহ এলাকার আকাশে উড়তে থাকা ড্রোনগুলো রকেট নিক্ষেপ করে ভূপাতিত করা হয়।
রবিবার ভোরে এক বিবৃতি দিয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এমন খবর প্রকাশ করে ইরান ভিত্তিক সংবাদ সংস্থা পার্স টুডে।
হিজবুল্লাহর ওই বিবৃতিতে বলা হয়, একটি ড্রোন ধাহয়িয়েহ এলাকায় বিধ্বস্ত হয়েছে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি এলাকায় মাটিতে পড়ার আগ মুহূর্তে বিস্ফোরিত হয়েছে। দক্ষিণ বৈরুতের অধিবাসীরা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনার খবর দেয়ার পর হিজবুল্লাহর এই বিবৃতিটি প্রকাশ করে।
ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার এ খবর সম্পর্কে এখনো তেল আবিবের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দেশটি প্রায়ই লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে দেশটির আকাশে জঙ্গিবিমান ও ড্রোন পাঠায় এবং দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে থাকে।
প্রসঙ্গত, ইসরায়েলি বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর প্রতিবেশী দেশ বৈরুতের আকাশে ইসরাইলি ড্রোন গুলি করে নামানো হলো। সিরিয়ার সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দামেস্ক অভিমুখী ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে দিয়েছে।

কোন মন্তব্য নেই