ত্বকের যত্নে স্ক্রাব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ত্বকের যত্নে স্ক্রাব



ত্বকে জমে থাকা মরা চামার দূর করতে সপ্তাহে অন্তত একবার ব্যবহার করা চাই স্ক্রাব। এটি ব্যবহারে লোমকূপে জমে থাকা ময়লাও দূর হয়। ফলে ব্ল্যাকহেডস দূর হয়। জেনে নিন ৫ স্ক্রাব সম্পর্কে।  

মধু-কমলার স্ক্রাব:
কমলার খোসা গুঁড়া করে নিন। ২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ার সঙ্গে সমপরিমাণ ওট গুঁড়া মেশান। ১ টেবিল চামচ মধু মিশিয়ে আঠালো পেস্ট তৈরি করুন। আলতো করে ত্বকে ঘষুন স্ক্রাবটি। চক্রাকারে ঘষবেন। কিছুক্ষণ অপেক্ষা করে ত্বক ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

লেবুর স্ক্রাব
এই স্ক্রাব হাত ও পায়ের ত্বকের জন্য উপকারী। একটি লেবু অর্ধেক করে নিন। লেবুতে চিনি লাগিয়ে হাত ও পায়ের ত্বকে ঘষুন। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে। এই স্ক্রাব মুখের ত্বকে ব্যবহার করবেন না।

জেনে নিন:
ত্বক স্ক্রাবিং করার আগে অবশ্যই ভিজিয়ে নেবেন।
অতিরিক্ত জোরে ঘষবেন না ত্বক।
উপরে নিচে নয়, সবসময় চক্রাকারে ত্বক ম্যাসাজ করবেন।
যাদের ত্বক অতিরিক্ত সংবেদনশীল, তারা সপ্তাহে একবারের বেশি স্ক্রাব করবেন না ত্বক।
শুষ্ক, তৈলাক্ত ও স্বাভাবিক ত্বকে সপ্তাহে দুইবার স্ক্রাবার ব্যবহার করতে পারেন।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

কোন মন্তব্য নেই