মোটরসাইকেল কেড়ে নিল ৩ যুবকের প্রাণ
দিনাজপুর জেলার পার্বতীপুরে লোহার রডভর্তি ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দৌলতপুর গ্রামের আবেদুর রহমানের ছেলে ফরহাদ হোসেন (৩৫), একই গ্রামের রোকনুজ্জামানের ছেলে অন্তর (৩২) এবং ফুলবাড়ী ঈশান এগ্রো ফুড লিমিটেডের কর্মচারী আশিক (২৮)।
স্থানীয়রা জানায়, রাতে তিনটি মোটরসাইকেলে ছয়জন ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আমবাড়ীর দিকে আসছিলেন।
রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার বাজিতপুর নামক স্থানে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি লোহার রডবাহী ট্রাকে একসঙ্গে ৩টি মোটরসাইকেলেই ধাক্কা লাগে।
এতে ট্রাকে থাকা রডের আঘাতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন আরো তিনজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম।

কোন মন্তব্য নেই