এখনো নিয়ন্ত্রণে আসেনি মিনিস্টার কারখানার আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এখনো নিয়ন্ত্রণে আসেনি মিনিস্টার কারখানার আগুন





গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও বেলা সোয়া ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, সকালে ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।


কোন মন্তব্য নেই