চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার





চাঁপাইনবাবগঞ্জ শহরের সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদী থেকে রবিবার সকালে ২৫/২৬ বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই গোলাম সারোয়ার জানান, ভোরে মহানন্দা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, যুবকের লাশটি গলিত। ময়না তদন্ত হলে মৃত্যুর কারন জানা যাবে। লাশের পরনে জিন্সের প্যান্ট ও গেনজি আছে। তার প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই গোলাম সারোয়ার।

কোন মন্তব্য নেই