রাষ্ট্রায়ত্ত্ব চিনিকলে লোকসানের পাহাড় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাষ্ট্রায়ত্ত্ব চিনিকলে লোকসানের পাহাড়





প্রতি কেজি চিনিতে ১০০ টাকার বেশি লোকসান গুনছে রাষ্ট্রায়ত্ত্ব ১৫টি চিনিকল। কর্তৃপক্ষ বলছে, এক কেজি চিনি উৎপাদন করতে খরচ হয় ১৫০ থেকে ১৯০ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে মাত্র ৬০ টাকায়। এতে লোকসানের পাল্লা ভারী হয়ে ১০ বছরে করপোরেশনের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার কোটি টাকা। 

চাহিদার মাত্র ১০ ভাগ চিনির যোগান দেয় সরকারি ১৫ কারখানা। স্থানীয় চাহিদা পূরণ করতে না পারলেও কলগুলোতে উৎপাদন খরচ আকাশচুম্বি, সাথে বাড়ছে লোকসানও। 

বছরে প্রতিটি কল লোকসান দিচ্ছে গড়ে ৬০ কোটি টাকারও বেশি। ক্ষতি পোষাতে প্রতি বছর থোক বরাদ্দ দেয় সরকার। করপোরেশনের চেয়ারম্যান বলছেন, নানামুখী সমস্যা থাকলেও লাগামহীন দুর্নীতির কারণে অবস্থার অবনতি হচ্ছে। 

সরকারি চিনিকলগুলোর লোকসানের দায় নিতে আর রাজি নন শিল্পমন্ত্রী। জানালেন, অব্যবস্থাপনা দূর করতে আধুনিকায়নের পাশাপাশি চিনিকলে বিদেশি বিনিয়োগের বিষয়ে ভাবছে সরকার।

গত অর্থবছরে রাষ্ট্রীয় চিনিকলগুলোতে লোকসানের পরিমাণ ছিল ৯০০ কোটি টাকা। আগামীতে ক্ষতির পরিমাণ কমে আসবে বলে আশা করছেন কর্মকর্তারা।


কোন মন্তব্য নেই