চট্টগ্রামে পৌঁছেছেন টাইগাররা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চট্টগ্রামে পৌঁছেছেন টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে রোববার বিকেলে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। 

সোমবার সকাল থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা।

৫ সেপ্টেম্বর একমাত্র টেস্টটি চট্টগ্রামে হবে। এর আগে চট্টগ্রামে তিনদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল।

টেস্ট দলে সাকিব ছাড়াও সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন আছেন।

এই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জেতার জন্যই খেলবেন, তা আগেই জানিয়েছেন, এটা অস্বীকার করা যাবে না যে তারা (আফগানিস্তান) খেলোয়াড় হিসেবে প্রমাণিত। তবে যেকোনো দলের বিপক্ষে খেলতে গেলে আমরা এখন চিন্তা করি যে আমাদের এখন জিততে হবে। আফগানিস্তানের বিপক্ষেও আমাদের একই চিন্তা। আমাদের মানসিকতায় কোনো পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। আমরা জেতার জন্য খেলব।

কোন মন্তব্য নেই