সীমা ছাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র: এরদোয়ান
সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের কাছে সমরাস্ত্র পাঠানোর বিষয়ে আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেছেন, কুর্দিদের পৃষ্ঠপোষকতা দেয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাচ্ছে ওয়াশিংটন।
শনিবার (০৭ সেপ্টেম্বর) তুরস্কের এসকিসেহির শহরে ক্ষমতাসীন একে পার্টির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এরদোগান শনিবার আরো বলেন, 'আমেরিকার পক্ষ থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে সমরাস্ত্রবাহী ৩০ হাজার ট্রাক পাঠানোর বিষয়টি তুরস্ক মেনে নেবে না।'
তিনি আরও বলেন, ‘আমাদেরকে এসব বিষয়ের সমাধান করতে হবে। আমেরিকার পক্ষ থেকে যা বলা হয়েছে এবং যা করা হয়েছে তার মধ্যে বিস্তর ফারাক রয়ে গেছে।’
সিরিয়ার উত্তরাঞ্চলের পরিস্থিতি নিয়ে আমেরিকা ও তুরস্কের মধ্যে তীব্র মতবিরোধ রয়েছে। ওই অঞ্চলে তৎপর কুর্দি ও আরব গেরিলাদেরকে ওয়াশিংটন সব রকম পৃষ্ঠপোষকতা দিলেও তুরস্ক বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছে না।

কোন মন্তব্য নেই