রোহিঙ্গাদের ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চাইলেন মোমেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোহিঙ্গাদের ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চাইলেন মোমেন





রোহিঙ্গাদের ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এদিকে ব্রিটিশ এমপিরা জানিয়েছেন, বাংলাদেশের উন্নয়নে তারা পাশে থাকবেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে সফররত ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিনিধি দল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে ড. মোমেন  রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন। এসময় রোহিঙ্গাদের নিরাপদে ফেরাতে ব্রিটিশ এমপিদের সহায়তা চান তিনি। বৈঠকে ব্রিটিশ এমপিরা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তারা বাংলাদেশের আরও উন্নয়নে পাশে থাকবেন বলেও জানান।



কোন মন্তব্য নেই