একাউন্ট ছাড়াই ‘বিকাশ’ অ্যাপে প্রবেশের সুযোগ
দেশে মোবাইলে অর্থ লেনদেনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ‘বিকাশ’। ব্রাক ব্যাংকের এ প্রতিষ্ঠানটি দেশের বৃহৎ মোবাইল ব্যাংকিং হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে রেখেছে।
বিকাশ তার গ্রাহকদের নানা সময়ে নানা অফার দিয়ে থাকে। তবে বিকেলের সঙ্গে যেকোনো কার্যক্রমের আগে বিকাশে অ্যাকাউন্ট খুলতে হতো।
তবে সম্প্রতি বিকাশ তাদের অ্যাপে কিছু পরিবর্তন এনেছে। যাদের বিকাশ একাউন্ট নেই কিন্তু বিকাশ অ্যাপ সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য নতুন বিকাশ অ্যাপে অতিথি হিসেবে (গেস্ট মোড) প্রবেশ করার সুযোগ থাকছে।
গেস্ট মোডে বা অতিথি হিসেবে অ্যাপ ব্যবহার করে বিকাশের সবগুলো সেবা, অ্যাপের ফিচার সহ বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে জানতে ও বুঝতে পারবেন আগ্রহী ব্যক্তি।

কোন মন্তব্য নেই