বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে মালয়েশিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেবে মালয়েশিয়া














এছাড়া বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতেও আগ্রহী দেশটি। মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান একথা জানিয়েছেন।

তিনি বলেছেন, আমাদের অর্থনীতির আকার বাড়ছে। ফলে মালয়েশিয়া এই মুহূর্তে কর্মী সংকটে রয়েছে। এ অবস্থায় আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বাড়িয়েছি। আমরা গৃহকর্মী নিতে চাই। আশা করি দ্রুত আমরা সব বিষয় ঠিক করতে পারবো।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশীয় মন্ত্রীর বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

কুলাসেগেরান বলেন, আমার শ্রমবাজার চালুর ব্যাপারে কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ তারিখ আছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে আসবেন। এরপর আমি পুরো বিষয়টি আমাদের মন্ত্রিসভায় উপস্থাপন করবো অনুমোদনের জন্য।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মালয়েশিয়ার মন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য শ্রমবাজারটি শিগগিরিই চালু হবে। আসন্ন বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা মালয়েশিয়ার মন্ত্রিপরিষদে উত্থাপন করা হবে। মন্ত্রিপরিষদে এটি পাস হলেই কেবল শ্রমবাজারটি উন্মুক্ত হবে।







মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিকর্মীদের নিয়ে এক প্রশ্নের উত্তরে এম কুলাসেগারান বলেন, এটা আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদারকি করছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে শুরু থেকেই কুলাসেগারান এবং আমি একমত ছিলাম। আমরা আনন্দিত যে বাজারটি উন্মুক্ত হওয়ার পথে।

‘তবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ২৬ ফেব্রুয়ারি (বুধবার) জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। যা ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’

কোন পদ্ধতিতে মালশিয়ায় কর্মী প্রেরণ করা হবে তাও নির্ধারণ হবে বুধবারের বৈঠকে। তবে আমরা একমত হয়েছি যে, আমাদের খুব দ্রুত শ্রমবাজার খুলতে হবে। এবার আমরা গৃহকর্মী পাঠাবো মালয়েশিয়ায়। এ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। এগুলো আগামী বুধবার জয়েন্ট ওয়ার্কিং কমিটির সভায় চূড়ান্ত করা হবে। খুব শিগগিরই আমরা যে কোনো একটা সিস্টেমে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠাবো, যোগ করেন ইমরান আহমদ।






কোন মন্তব্য নেই