মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য থাকতেই পারে যা আপনি বিক্রি করা সময় ফরম্যাট করে দিয়েছেন কিন্তু
নতুন মোবাইল কিনলে আমরা আমাদের ব্যাবহৃত পুরনো মোবাইলটি বিক্রি করে দেই। সেকেন্ড হ্যান্ড ডিভাইস ক্রয় বিক্রয়ের জন্য রয়েছে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস ও, যেখানে পোষ্ট করলে খুব সহজেই ক্রেতা বিক্রেতা পাওয়া যায়।
আপনার এক / দুই বছরের ব্যাবহার করা মোবাইলে অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর তথ্য থাকতেই পারে যা আপনি বিক্রি করা সময় ফরম্যাট করে দিয়েছেন। কিন্তু আপনার এটাও জেনে রাখা দরকার যে, আপনার হ্যান্ডসেটটি যার কাছে থাকবে সে চাইলে ফরেনসিক টুলসের মাধ্যমে ফরম্যাট করা তথ্য গুলোও পুনরায় রিকভার করতে পারবে এবং এর ফলে আপনি সারা জীবনের জন্য ব্ল্যাকমেইলের শিকার হতে পারেন।
মোবাইল নষ্ট হলে সার্ভিসিং এর দোকানে দিয়ে আসলেন?? এরকম অনেক ঘটনাই আমরা জানি যে, সার্ভিসিং এর দোকানদার ই ব্ল্যাকমেইল করা শুরু করেছিলো ফেক ফেসবুক আইডি দিয়ে।
আপনার সামান্য একটি ভূল ই আপনার আর্থিক, সামাজিক, শারীরিক সহ সকল সমস্যা ঢেকে আনতে পারে। আপনার ডিভাইস একান্তই আপনার ব্যাক্তিগত, সেকেন্ড হ্যান্ড বিক্রয় করা থেকে বিরত থাকুন।
এবং কোন প্রকার সমস্যা হলে সার্ভিসিং এর দোকানে ফেলে না রেখে নিজে দাঁড়িয়ে থেকে সমাধান করে আনবেন।

কোন মন্তব্য নেই