সার্চ অ্যাপ আনছে হুয়াওয়ে
কঠিন পরীক্ষায় পাশ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না হুয়াওয়ে। অ্যাপ গ্যালারি ও হংমেং ওএসের পাশাপাশি তারা কাজ করছে নিজস্ব সার্চ ইঞ্জিন অ্যাপ নিয়ে। অ্যাপটির নাম দেওয়া হয়েছে হুয়াওয়ে সার্চ।শুধু ব্রাউজার হোমপেইজ নয় ওয়েদার, স্পোর্টস, ইউনিট কনর্ভার্টার ও ক্যালকুলেটরের জন্যও আলাদা সেকশন আনছে হুয়াওয়ে। এছাড়াও, সেটিংসে থাকবে টগল সার্চ হিস্ট্রি, টগল সেফ সার্চ, চেঞ্জ সার্চ রিজিয়ন ও চেঞ্জ ল্যাঙ্গুয়েজের অপশন। সার্চ অ্যাপটি তৈরি করেছে হুয়াওয়ের বিনিয়োগ পাওয়া আইরিশ কোম্পানি অ্যাসপিগল লিমেটেড।এক্সডিএ ডেভেলপারদের একটি দল হুয়াওয়ে সার্চ ইঞ্জিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তারা জানিয়েছে, ওয়েবপেইজ, ভিডিও, নিউজ, আর্টিকেল ও ইমেজ সার্চ করা যাবে এতে। অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং ও ডাকডাক গোয়ের সঙ্গে তুলনা করতে না পারায় অ্যাপটির ভবিষ্যত সম্পর্কে তারা কোনো মন্তব্য করেননি।গত সপ্তাহ থেকে ইউএই এর ব্যবহারকারীরা বেটা প্রোগ্রামের আওতায় সার্চ অ্যাপটি পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ পাচ্ছেন। কবে নাগাদ সার্চ ইঞ্জিনটি উন্মুক্ত করা হবে তা জানা যায়নি।গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে বহুমূখী সেবা প্রদান ছাড়া হুয়াওয়ের কোনো গতি নেই। গুলের সার্চ ইঞ্জিনে নিউজ, ওয়েদার, ইমেজ, ট্রাভেল, ম্যাপসহ নানা ধরণের সেবা পাওয়া যায়। তবে কোন ওয়েবসাইটের কনটেন্ট সার্চ রেজাল্টের প্রথমে দেখানো হবে তা নির্ধারণ করতে অনেক কিছুই ফিল্টার করে গুগল। ফলে বিশ্বে স্মার্টফোন সরবরাহকারী কোম্পানি হিসেবে দ্বিতীয় স্থানে থাকা হুয়াওয়ের সার্চ ইঞ্জিন চালু হলে গুগলের আধিপত্য কিছুটা হলেও খর্ব হবে। প্রশ্ন উঠতে পারে তাদের ফিল্টার পলিসি নিয়ে।

কোন মন্তব্য নেই