সিইও জানালেন রিয়েলমি ওয়াচ আসছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিইও জানালেন রিয়েলমি ওয়াচ আসছে







ওয়্যারেবলের বাজারে প্রবেশ করছে রিয়েলমি। খোদ প্রতিষ্ঠানটির সিইও মাধব শেঠ এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তাদের স্মার্টওয়াচের নাম হবে রিয়েলমি ওয়াচ।রিয়েলমি ওয়াচ সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি মাঠব শেঠ। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ওয়্যার ওএস এতে চলবে কিনা সে বিষয়েও কিছু জানাননি তিনি। তবে সম্প্রতি প্রকাশিত এক পোস্টারে দেখা যায়, স্মার্টওয়াচটির ডায়াল হবে গোলাকার।আগামী বৃহস্পতিবার ফ্ল্যাগশিপ ফোন এক্স৫০ প্রো ফাইভজির সঙ্গে স্মার্টওয়াচটি উন্মোচন করবে রিয়েলমি।। বাজারে আসলে রিয়েলমি ওয়াচকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ফিটবিট, ফসিল, অ্যামাজফিট, অনার ও অ্যাপলওয়াচের সঙ্গে।শুধু স্মার্টওয়াচ নয়, চলতি মাসে ফিটনেস ব্যান্ডস, এয়ারবাডস ও স্মার্ট স্পিকার আনবে রিয়েলমি। ব্র্যান্ডটি চলতি বছরের মাঝামাঝি সময় টিভিও উন্মোচন করবে।ডিভাইসগুলো সাশ্রয়ী দামে পাওয়া যাবে বলেই ধারণা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই