‘পরকীয়ায় মেয়েরাই বেশি জড়ায়’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘পরকীয়ায় মেয়েরাই বেশি জড়ায়’














নাটোরে পরকীয়ামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গুরুদাসপুর উপজেলার পরকীয়াবিরোধী সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বুধবার সকাল ১০টায় উপজেলার পৌর সদরের চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাকি বিল্লাহ্ জুয়েলের উদ্যোগে চাঁচকৈড় প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পরকীয়ার নানা ক্ষতিকর দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা।

মানববন্ধনের উদ্যোক্তা বাকি বিল্লাহ্ জুয়েল বলেন, দেশে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এই পরকীয়া রোগ। এই নিষিদ্ধ প্রেমের আগুনে জ্বলছে দেশ-জাতি ও পরিবার। পরকীয়ার অভিশাপে জজর্রিত আমাদের সমাজ। ভয়াবহ বিপর্যয়ের মুখে অনেকে সাজানো গোছানো সোনার সংসার। ছেলেদের তুলনায় পরকিয়ায় মেয়েরাই বেশি জড়ায়।

তিনি বলেন, পরকিয়ায় জড়ানো পুরুষ ও নারী উভয় মানুষ হয়ে উঠে পশুর সামিল। পরকিয়ার কুফল শুধু নিজেরা নয় তাদের পুরো পরিবারকে ভোগ করতে হয়। যে পুরুষ বা নারী পরকীয়ায় জড়ায় তাদের স্ত্রী বা স্বামী অন্য কারো সাথে জড়াবে এটা স্বাভাবিক। পত্রিকার পাতা খুলতেই চোখে পড়ে পরকীয়ার খবর। পরকীয়ার ফাঁদে আটকা পড়ে আত্মহত্যা করছেন অগণিত নারী ও পুরুষ। এসবের বলি হচ্ছেন নিরপরাধ সন্তান, স্বামী অথবা স্ত্রী।








তিনি আরও বলেন, পরকীয়ার পথে বাধা হওয়ায় সন্তানকে নির্মমভাবে হত্যা করছে মমতাময়ী মা। স্নেহময়ী মাকে রাক্ষসীতে পরিণত করছে এ পরকীয়া। আশঙ্কাজনকভাবে বাড়ছে পারিবারিক কলহ। প্রতিদিনই স্বামীর হাতে স্ত্রী, স্ত্রীর হাতে স্বামী, সন্তানের হাতে পিতা-মাতা এবং পিতা-মাতার হাতে সন্তানের প্রাণ হরণের ঘটনা ঘটছে। বাড়ছে পারিবারিক অশান্তি, ভেঙে যাচ্ছে সংসার। ক্রমেই যেন মহামারী আকার ধারণ করেছে এ পরকীয়া। এসব থেকে মুক্তি পেতে হলে এখনি আমাদের পরকীয়াবিরোধী জোড় আন্দোলন গড়ে তুলতে হবে এবং রাষ্ট্রীয় আইন কার্যক্রর করতে হবে।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, আবু তাহের, সেলিম পারভেজ বাবু, অনিক শেখ, রিপন তালুকদার, মাওলানা আব্দুল আলিমসহ প্রমুখ।

কোন মন্তব্য নেই