সীমান্তে শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে গ্রিস
ইউরোপে ঢোকার জন্য অপেক্ষারত জড়ো হওয়া শরণার্থীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে গ্রিক কর্তৃপক্ষ। বুধবার তুরস্ক ও গ্রিস সীমান্ত এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, গ্রিক বাহিনীর হামলার পর তুরস্ক ও গ্রিসের সীমান্ত ফটকের মধ্যে নিরাপদ এলাকায় আহতরা হাসপাতালে ভর্তি হন।
ইউরোপের বিরুদ্ধে অভিযোগ, অনিয়মিত অভিবাসীদের সহায়তা করার প্রতিশ্রুতি রাখতে তারা ব্যর্থ হয়েছে। তুরস্ক তার নীতি থেকে সরে শরণার্থীদের ইউরোপে ঢোকার অনুমতি নিয়েছে।
তুরস্কের সীমান্ত উন্মুক্ত করে দেয়ার পর এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি শরণার্থী সীমান্ত অতিক্রম করে ইউরোপে ঢুকেছে। শরণার্থী সংকট নিয়ে ২০১৫ সালের চুক্তির প্রতিশ্রুতি সয়ংসম্পূর্ণ না করার অভিযোগ তোলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে।
অনিয়মিত ও আশ্রয় চাওয়া শরণার্থীদের সঙ্গে গ্রিসের প্রতিক্রিয়া অতি কঠোর বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, শরণার্থীদের ওপর হামলা, টিয়ার গ্যাস নিক্ষেপসহ গ্রিক নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত দুই শরণার্থী নিহত হয়েছে।
তুরস্কে ইতিমধ্যে ৩৭ লাখ সিরিয়ান শরণার্থী আশ্রয় দিয়েছে। বলা হচ্ছে এটিই বিশ্বে শরণার্থীদের আশ্রয় দেয়ার মতো ঐতিহাসিক ঘটনা।

কোন মন্তব্য নেই