হাঁচি দিয়েই অসুস্থ, ইতালিতে বাংলাদেশির মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাঁচি দিয়েই অসুস্থ, ইতালিতে বাংলাদেশির মৃত্যু












ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী সেন্টু খলিফা রোববার (১৫ মার্চ) স্থানীয় সময় রাত ১১টায় ইতালির জেনেভা শহরে মারা যান। তবে সঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন দেশটির ডাক্তাররা। এ বিষয়ে একজন ভেনিস প্রবাসী জানান, রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় আসার পর স্থানীয় সময় রাত ১১টায় সেন্টু মারা যান। মৃত সেন্টু শরীয়তপুর জেলার ভুমখারা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

সেন্টুর প্রতিবেশী সেলিম দেওয়ান জানান, আমি প্রতি সপ্তাহে তার দোকানে আসা-যাওয়া করতাম। গতকাল তিনি দোকান বন্ধ করে রাত প্রায় ১১টায় বাসায় ফেরেন। এরপর বসা অবস্থায় হাঁচি দেয়ার সঙ্গে সঙ্গে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাৎক্ষণিক পুলিশ ও অ্যাম্বুলেন্স আসে। কিন্তু পরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন।

সেলিম জানান, তার শ্বাসকষ্ট ছিল। তবে তিনি কী করোনাভাইরাসে নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন তা নিশ্চিত নই। ডাক্তাররা তার মৃত্যু রহস্য উদঘাটন করতে মরদেহ হাসপাতালে নিয়ে গেছেন।

উল্লেখ্য সেন্টু দীর্ঘ নয় বছর ধরে ইতালিতে বসবাস করছেন এবং অবিবাহিত ছিলেন। তার অকাল মৃত্যুতে ইতালি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই