জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত












জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্ত জানান। এ সময় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের বাড়িতে থাকা নিশ্চিত করতে হবে অভিভাবকদের।

এ সময় মন্ত্রী আরও বলেন, করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তাই এ সিদ্ধান্ত। কিন্তু শিক্ষার্থীরা যদি ঘরের বাইরে যায়, তাহলে এ সিদ্ধান্ত কাজে আসবে না। তাই তাদের ঘরের মধ্যে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি, তারপরও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান, তারা আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছেন দুই সহস্রাধিক।

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।


ভাইরাসটিতে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৫১৫ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৮৫ হাজার ২৪৭ জন। চিকিৎসাধীন ৭৯ হাজার ৩২৬ জনের অবস্থা স্থিতিশীল। আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৫ হাজার ৯২১ জন।

চীনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৮৫৯ জন; আর প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২১৩ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭৪৭ জন এবং মারা গেছেন ১ হাজার ৮০৯ জন।

কোন মন্তব্য নেই