পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পর্যায়ক্রমে শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী














স্বাস্থ্যবিধি মেনে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা বিস্তার ঠেকাতে স্বাস্থ্যবিধি মনিটরিংয়ের জন্য কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। জীবন-জীবিকার প্রয়োজনে এমন সিদ্ধান্ত জানিয়ে বলা হয়, কোন কারখানায় অধিক সংখ্যক শ্রমিক আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেয়া হবে।

দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় সাড়ে নয় হাজারের কাছাকাছি। প্রতিদিন আক্রান্তের সংখ্যাও বাড়ছে। তা সত্ত্বেও জীবীকার তাগিদে পর্যায়ক্রমে তৈরী পোশাকসহ শিল্প কারখানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (০৩ মে) সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ'র প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জীবন ও জীবিকা উভয়ের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্তের কথা জানান, ।

স্বাস্থ্য সচিব বলেন, জীবন ও জীবিকার মধ্যে একটা ব্যালান্স সিধান্ত হচ্ছে পোশাকসহ কিছু শিল্প কারখানা খুলে দেয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, শ্রমিকদের এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া, তাদের যাতায়াত ও থাকা খাওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাসহ প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।








স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শ্রমিকদের খাওয়া-দাওয়া, থাকা, পরিবহন ঠিক রাখতে হবে।

এসব স্বাস্থ্যবিধি মনিরটরিংয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং কমিটিসহ কারখানা প্রতি আলাদা কমিটি গঠন করা হবে।

কোন কারখানায় অধিক সংখ্যক শ্রমিক করোনায় আক্রান্ত হলে সেটি বন্ধ করে দেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।






কোন মন্তব্য নেই