ইউজিসি’র নিয়োগ স্থগিত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিভিন্ন শূন্য পদে নিয়োগ স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ইউজিসি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সব পদে নিয়োগের জন্য গত ২০শে মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে আবেদনপত্র জমা দেয়ার সময় ১৪ই মে পর্যন্ত বৃদ্ধি করা হয়। বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ব্যাপক বিস্তার লাভ করছে। এমতাবস্থায়, করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ওই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

কোন মন্তব্য নেই