ইরানে দুর্ঘটনার কবলে যুদ্ধজাহাজ, নিহত ১৯ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইরানে দুর্ঘটনার কবলে যুদ্ধজাহাজ, নিহত ১৯












ইরানের নৌবাহিনীর একটি লজিস্টিক জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে ১৯ জন নৌসেনা নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।

গতকাল (রোববার) পারস্য উপসাগরে জাস্ক ও চবাহর বন্দরের কাছাকাছি এলাকায় নৌ বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা চলার সময় এ দুর্ঘটনা ঘটে।

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের জনসংযোগ বিভাগ আজ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

দুর্ঘটনায় আহত ১৫ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত সবার অবস্থা ভালো বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনা কবলিত 'কেনারাক' নামের জাহাজটির যান্ত্রিক ও কারিগরী দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বলা হয়েছে, বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছে। তাদের প্রতিবেদনের আগে কোনো ধরণের আগাম মন্তব্য করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে নৌবাহিনী।

কোন মন্তব্য নেই