৩ ট্রিলিয়ন ঋণ নিতে চায় যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৩ ট্রিলিয়ন ঋণ নিতে চায় যুক্তরাষ্ট্র














করোনা ভাইরাস সংক্রমণের ফলে খরচের খাত বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র বছরের দ্বিতীয় চতুর্থাংশে রেকর্ড ৩ ট্রিলিয়ন ঋণ নিতে চায়। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দা যখন তুঙ্গে তখন এ সময়ে যে পরিমাণ ঋণ নিয়েছিল সরকার, কাঙ্খিত পরিমাণ তার চেয়ে কমপক্ষে ৫ গুন বেশি। ২০১৯ সালে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ধার করেছিল ১.২৮ ট্রিলিয়ন ডলার। স্বাস্থ্যখাতে অর্থায়ন ও সরাসরি পেআউট সহ করোনাভাইরাস সংক্রান্ত উদ্ধার তৎপরতায় যুক্তরাষ্ট্র ৩ ট্রিলিয়ন ডলার অনুমোদন করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের ঋণের পরিমাণ প্রায় ২৫ ট্রিলিয়ন ডলার। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সর্বশেষ যে খরচের খাত ধরা হয়েছে তা দেশের মোট অর্থনীতির শতকরা প্রায় ১৪ ভাগ।






কোন মন্তব্য নেই