সাভারে ৬ পোশাক শ্রমিকসহ করোনায় আক্রান্ত আরও ৭ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাভারে ৬ পোশাক শ্রমিকসহ করোনায় আক্রান্ত আরও ৭














সাভার পৌরসভার এক গার্মেন্ট কর্মীর নমুনা পরীক্ষায় জানা গেছে তিনি করোনা পজিটিভ। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার বিকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

ডা. সায়েমুল হুদা বলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার বেল বাড়ী গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি ঢাকার সাভারের টিয়াবাড়ী আনোয়ার মিয়ার ভাড়াটিয়া। গত ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারের বিএলআরআইতে পাঠানো হয়।






তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের নমুনা সংগ্রহে পরীক্ষার জন্য পাঠানো হলে মোট ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৬ জনই পোশাক শ্রমিক।

তারা হলেন সাভারের উলাইলের। অপর একজন হেমায়েতপুরে। এনিয়ে সাভার উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩ জনে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, শুক্রবার বিকালে পোশক শ্রমিকের করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে। পোশাক কারখানার কর্তৃপক্ষ এবং সেখানকার থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া তার এই ভাড়া বাড়িতে থাকা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

কোন মন্তব্য নেই