২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ৫৭১। ১ মে, ২০২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ২ মৃত্যু, শনাক্ত ৫৭১। ১ মে, ২০২০














গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭০ জনে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭১ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩১ জন। সুস্থ হয়েছেন আরো ১৪ জন।


শুক্রবার (১ মে) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এটি ৩১টি ল্যাবের টেস্টের ফলাফল বলে জানান তিনি।






কোন মন্তব্য নেই