‘খুব শিগগিরই ছেড়ে যাওয়ার নয় করোনা, শীতে বাড়তে পারে প্রকোপ’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘খুব শিগগিরই ছেড়ে যাওয়ার নয় করোনা, শীতে বাড়তে পারে প্রকোপ’














করোনার বিরুদ্ধে ভারতের দীর্ঘমেয়াদি যুদ্ধে প্রথম থেকেই কাজ করে চলেছেন ডা. রণদীপ গুলেরিয়া। তিনিই এইমস-এর ডিরেক্টর। ইন্ডিয়া এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, করোনা খুব শিগগির আমাদের ছেড়ে যাওয়ার রোগ নয়। কোনও রাখঢাক না রেখেই ডা. গুলেরিয়া জানিয়েছেন, ‘কোভিড ১৯-কে সঙ্গী করেই কিছু সময় আমাদের বাঁচতে হবে। আপাতত এর সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও শীতকালে নতুন করে করোনা আবার বড় আকার ধারণ করে হানা দিতে পারে।’

এইমস-এর নির্দেশক করোনা সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ে জানিয়েছেন, ‘কমপক্ষে এক বছরের বেশি সময় ধরে লড়তে হবে, এমন যুদ্ধ হিসেবেই আমাদের করোনাকে দেখা উচিৎ।’ এই সময়ের মধ্যে হটস্পটগুলোতে করোনার সংক্রমণ কম করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ। তবে গোটা দেশে যে একমুখী পরিকল্পনা দিয়ে লড়া সম্ভব হবে না সেটা জানিয়ে দেন এইমস প্রধান। আলাদা-আলাদা জায়গা অনুযায়ী করোনা যুদ্ধের পরিকল্পনাও আলাদাভাবে তৈরি করতে হবে বলে জানিয়েছেন তিনি।






কোন মন্তব্য নেই